আকীদাহ-বিশ্বাস
মহান আল্লাহ কি নিরাকার, নাকি তাঁর আকার আছে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
মহান আল্লাহর আকার আছে। তিনি নিরাকার নন। তবে সেই আকার কেমন, তা কেউ জানে না। তিনি বলেছেন, {لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ} (১১) سورة الشورى অর্থাৎ, কোন কিছুই তাঁর সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। (শূরা : ১১) তাঁকে বেহেশতে দেখা যাবে। তাঁর দীদারই হবে বেহেশতের সবচেয়ে বড় সুখ। মহানবী ﷺ স্বপ্নে আল্লাহকে দেখেছেন। তিনি বলেছেন, (رَأَيْتُ رَبِّي فِي أَحْسَنِ صُورَةٍ). অর্থাৎ, আমি আমার প্রতিপালককে সবচেয়ে সুন্দর আকৃতিতে দর্শন করেছি। (আহমাদ, তিরমিযী, সহীহুল জামে' ৫৯নং) আর যা দেখা যায়, তা নিরাকার নয়।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
আরও পড়ুন
সম্পর্কিত ইসলামিক প্রশ্নোত্তর
একই বিষয়ের আরও প্রশ্ন দেখুন এবং নির্ভরযোগ্য scholarly guidance-এর সঙ্গে শেখা চালিয়ে যান।