আকীদাহ-বিশ্বাস
কবরপূজা কি ইসলামের শরীয়ত-সমর্থিত?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
না। কবরপূজা, আস্তানাপূজা ইত্যাদি ইসলামে কোন পূজা নেই। ইসলামে আছে ইবাদত। আর তা কেবলমাত্র মহান আল্লাহর জন্য। কবরপূজা মূর্তিপূজার শামিল। কবরকে কেন্দ্র ক'রে তাওয়াফ করা, নযর বা মানত মানা, কবরকে সিজদা করা, কবরবাসীর কাছে প্রার্থনা বা কামনা করা ইত্যাদি শির্কে আকবার। এমন কাজে মুসলিম ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কবরকে উঁচু করা, কবর বাঁধানো, রঙ করা, তার উপর চাদর চড়ানো, তার উপর ঘর বা গম্বুজ নির্মাণ করা, কবরের পাশে বাতি বা ধূপধুনো দেওয়া, উরস করা ইত্যাদিতেও ইসলামের অনুমোদন নেই। (বিস্তারিত তাওহীদের পুস্তকাবলীতে দ্রষ্টব্য)
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
আরও পড়ুন
সম্পর্কিত ইসলামিক প্রশ্নোত্তর
একই বিষয়ের আরও প্রশ্ন দেখুন এবং নির্ভরযোগ্য scholarly guidance-এর সঙ্গে শেখা চালিয়ে যান।