আকীদাহ-বিশ্বাস
মহানবী ﷺ কি মাটির তৈরি ছিলেন, নাকি নূরের তৈরি ছিলেন?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
নূরের তৈরি ফিরিশ্তামন্ডলী। মহানবী ﷺ আদমের অন্যতম সন্তান। সুতরাং তাঁরও আদিষ্টি মাটি থেকেই। তিনি আল্লাহর তরফ থেকে অন্ধকারে নিমজ্জিত পথভ্রষ্ট মানুষের জন্য প্রেরিত নূর (জ্যোতি বা আলো) ছিলেন। সেই নূর বা আলোতে জাহেলিয়াতের তমসাস্থল যুগ ও সমাজ আলোকিত হল। অন্ধকারে দিশাহারা মানুষ সেই আলোকবর্তিকায় সরল পথের দিশা পেল। তাঁর দেহ নূরানী ছিল, কিন্তু তিনি নূর বা নূর থেকে সৃষ্টি ছিলেন না। মহান আল্লাহর সৃষ্টি বৃত্তান্তে একমাত্র ফিরিশ্তাই নূর থেকে সৃষ্টি। আর নবী মুস্তফা ﷺ ফিরিশ্তাও ছিলেন না। (কুরআন ৬/৫০) সর্বপ্রথম আল্লাহপাক আরশ ও কলম সৃষ্টি করেন। (আহমাদ ৫/৩১৭) নূরে মুহাম্মাদী আল্লাহর প্রথম সৃষ্টি নয়। পক্ষান্তরে যে হাদীসে নূরে মুহাম্মাদীর কথা বলা হয়েছে, তা জাল বা বাতিল হাদীস।