আকীদাহ-বিশ্বাস
নবী-অলীর অসীলায় দুআ করা যায় কি?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
না। নবী-অলীর অসীলায় দুআ করা যায় না। মহান আল্লাহ আমাদেরকে সরাসরি দুআ করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, {وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُواْ لِي وَلْيُؤْمِنُواْ بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ} (১৮৬) سورة البقرة অর্থাৎ, আর আমার দাসগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি বল, আমি তো কাছেই আছি। যখন কোন প্রার্থনাকারী আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। অতএব তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক, যাতে তারা ঠিক পথে চলতে পারে। (বাক্বারাহঃ ১৮৬)□ আর মুহাম্মাদ ﷺ-এর অসীলায় আদম ﷺ-এর দুআ করার কথা প্রমাণিত নয়। পরন্তু প্রমাণের ভিত্তিতে তিন প্রকার অসীলায় দুআ করা যায়ঃ- ১। মহান আল্লাহর নাম ও গুণাবলীর অসীলায় দুআ। ২। স্বকৃত নেক আমলের অসীলায় দুআ। ৩। জীবিত ও উপস্থিত ব্যক্তির দুআর অসীলায় দুআ। এ সবার দলীল রয়েছে আকীদার বইগুলিতে। পক্ষান্তরে শেষ নবী ﷺ-এর অসীলায় আদম ﷺ-এর দুআর হাদীস সহীহ নয়। দলীল-সহ সবিস্তার দ্রষ্টব্য ‘তাওহীদ-কৌমুদী’।