Ummah Oneওয়ানউম্মাহ
ইসলামিক পরিভাষা
কালিমা
ব্লগ
বুকমার্কসমূহ

আরও

Ummah Oneওয়ানউম্মাহ
  • ইসলামিক পরিভাষা
  • ইসলামিক প্রশ্নোত্তর
  • কালিমা
  • ব্লগ
সমর্থন করুন
  1. হোম
  2. ইসলামিক প্রশ্নোত্তর
  3. আকীদাহ-বিশ্বাস
  4. হেতুর উপর ভরসা করলে শির্ক কখন হয়?
আকীদাহ-বিশ্বাস

হেতুর উপর ভরসা করলে শির্ক কখন হয়?

২২ জুলাই, ২০২৬০ বার পড়া হয়েছে২ মিনিটে পড়ুন
আব্দুল হামীদ ফাইযী
আব্দুল হামীদ ফাইযী

উত্তরদাতা আলেম

হেতুর উপর ভরসা তিন প্রকার হতে পারেঃ- ১। মানুষ এমন হেতুর উপর পরিপূর্ণ ভরসা করে, যা আসলেই কোন হেতু নয়। যেমন সন্তান লাভের হেতু স্বরূপ কুমীর-পীরের উপর ভরসা রাখে। এমন ভরসা শির্কে আকবার, যা করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ২। এমন হেতুর উপর ভরসা করে, যা আসলেই শরয়ী ও শুদ্ধ হেতু। কিন্তু হেতুর সংঘটক ও সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে বসে। এ কাজও এক প্রকার শির্ক, তবে তাতে মানুষ দ্বীন থেকে খারিজ হয়ে যায় না। যেমন নিজ রুযী-রুটির ব্যাপারে চাকরি বা ব্যবসার উপর ভরসা রাখে, আরোগ্যের ব্যাপারে ওষুধের উপর ভরসা রাখে আর রুযীদাতা ও আরোগ্যদাতা যে একমাত্র আল্লাহ এবং চাকরি ও ওষুধ শুধু হেতুমাত্র---তা ভুলে বসে। এটি শির্কে আসগার। ৩। এমন হেতুর উপর ভরসা করে, যা আসলেই শরয়ী ও শুদ্ধ হেতু। কিন্তু হেতুর সংঘটক ও সৃষ্টিকর্তা আল্লাহর উপরেই পরিপূর্ণ ভরসা রাখে। সে জানে, আল্লাহর ইচ্ছা হলে চাকরি বা ব্যবসার মাধ্যমে রুযী দেবেন, নচেৎ দেবেন না, ওষুধ খেলে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে, নচেৎ হবে না। এমন কাজ তাওহীদ ও তাওয়াক্কুল-বিরোধী নয়। বরং এমন কাজ তাওহীদবাদী মুসলিমের। পূর্ণ ভরসা রাখতে হবে আল্লাহর উপর, কিন্তু সেই সাথে শরয়ী ও শুদ্ধ হেতু বা অসীলাও ব্যবহার করতে হবে। মহানবী ﷺ মহান আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি আঘাত থেকে বাঁচার জন্য শিরস্ত্রাণ ও লৌহবর্ম ব্যবহার করতেন। (ইউ)

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

আরও পড়ুন

সম্পর্কিত ইসলামিক প্রশ্নোত্তর

একই বিষয়ের আরও প্রশ্ন দেখুন এবং নির্ভরযোগ্য scholarly guidance-এর সঙ্গে শেখা চালিয়ে যান।

৫৮৬

মাটিতে দাগ টেনে হাত চালিয়ে অদৃশ্যের কিছু বলা সম্ভব কি? হাত চালিয়ে ঘরের মধ্যে সাপ কোথায় আছে, সাপে কামড়ালে বিষ হয়েছে কি না, চুরি হওয়া জিনিস কোথায় আছে বা কে নিয়েছে এ সব বলা কি বৈধ?

আকীদাহ-বিশ্বাস•২২ জুল, ২০২৬

৫৮৫

চন্দ্র বা সূর্য গ্রহণের সাথে দুনিয়ার কোন ঘটনাঘটনের সম্পর্ক আছে কি?

আকীদাহ-বিশ্বাস•২২ জুল, ২০২৬

৫৮৪

উল্কা বা তারা ছুটার সাথে দুনিয়ার কোন ঘটনাঘটনের সম্পর্ক আছে কি?

আকীদাহ-বিশ্বাস•২২ জুল, ২০২৬

৫৮৩

দাউদ ﷺ-এর সৈনিক আওরিয়্যার স্ত্রীর প্রেমে পড়া এবং কৌশলে তাকে হত্যা করিয়ে ঐ মহিলাকে বিয়ে করার কাহিনী কি ঠিক?

আকীদাহ-বিশ্বাস•২২ জুল, ২০২৬

৫৮২

কিয়ামতে প্রত্যেক সন্তানকে কি তার মায়ের নাম জুড়ে ডাকা হবে?

আকীদাহ-বিশ্বাস•২২ জুল, ২০২৬