আকীদাহ-বিশ্বাস
তকদীর যদি সত্য হয়, তাহলে কি আমল বৃথা নয়?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
না। তকদীর সত্য এবং তদবীরও সঠিক। বান্দা নিজ এখতিয়ারে ভাল-মন্দ কর্ম করে। আর মহান আল্লাহ সেই বান্দা ও তার কর্মের সৃষ্টিকর্তা। বান্দার ভাগ্যে যা লেখা থাকে, তা তার জন্য সহজ হয়ে যায়। মহান আল্লাহ বলেছেন, إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى (٤) فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى (٥) وَصَدَّقَ بِالْحُسْنَى (٦) فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى (٧) وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى (٨) وَكَذَّبَ بِالْحُسْنَى (٩) فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى (١٠) سورة الليل অর্থাৎ, অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী। সুতরাং যে দান করে ও আল্লাহকে ভয় করে এবং সৎ বিষয়কে সত্যজ্ঞান করে। অচিরেই আমি তার জন্য সুগম ক’রে দেব (জান্নাতের) সহজ পথ। পক্ষান্তরে যে কার্পণ্য করে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। আর সৎ বিষয়কে মিথ্যা জ্ঞান করে, অচিরেই তার জন্য আমি সুগম ক’রে দেব (জাহান্নামের) কঠোর পরিণামের পথ। (লাইলঃ ৪-১০) আর মহানবী ﷺ বলেছেন, (اعْمَلُوا فَكُلُّ مُيسَّرٍ لِمَا خُلِقَ لَهُ). অর্থাৎ, তোমরা কাজ ক’রে যাও। যেহেতু যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য তা সহজ ক’রে দেওয়া হবে। (বুখারী ৪৯৪৯, মুসলিম ৬৯০৩নং)