হাদীছে জিবরীলে ঈমানের ব্যাখ্যায় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ঈমান হল ‘আল্লাহর উপর বিশ্বাস রাখা, তাঁর ফেরেশতা, আসমানী কিতাব এবং তাঁর রাসূলগণের উপর বিশ্বাস রাখা, পরকালের উপর বিশ্বাস এবং ভাগ্যের ভাল-মন্দের উপর বিশ্বাস রাখার নাম।’ ১ অথচ আবদুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের হাদীছে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঈমানের ব্যাখ্যায় বলেছেন, ঈমান হল ‘আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই তিনি এক ও অদ্বিতীয়, একতার সাক্ষ্য দেয়া, নামায কায়েম করা, যাকাত দেয়া এবং গণীমতের মালের এক পঞ্চমাংশ প্রদান করা।’ উপরের উভয় হাদীছের মধ্যে আমরা কিভাবে সমন্বয় করব? - Islamic Q&A