বিবিধ
মুসলিমের দোষ ঢাকার উদ্দেশ্যে সাক্ষ্য গোপন করা বৈধ কি?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
মুসলিমের দোষ ঢাকার উদ্দেশ্যে সাক্ষ্য গোপন করা বৈধ; যদি সেই গোপন করাতে সত্যের অপলাপ না হয়, নোংরা কাজ বৃদ্ধি না পায় এবং অপরাধী অপরাধে উদ্বুদ্ধ না হয়। নচেৎ সাক্ষ্য গোপন করা এবং সাক্ষ্য দিতে অস্বীকার করা বৈধ নয়। যেহেতু মহান আল্লাহ বলেছেন, {وَلَا يَأْبُ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا} (২৮২) سورة البقرة অর্থাৎ, যখন (সাক্ষ্য দিতে) ডাকা হয়, তখন যেন সাক্ষীরা অস্বীকার না করে। (বাক্বারাহ : ২৮২) {وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} (২৮৩) سورة البقرة অর্থাৎ, তোমরা সাক্ষ্য গোপন করো না, বস্তুতঃ যে তা গোপন করে, নিশ্চয় তার অন্তর পাপময়। তোমরা যা কর, আল্লাহ তা সবিশেষ অবহিত। (বাক্বারাহ : ২৮৩) পক্ষান্তরে যারা হক ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং বাতিল ও অন্যায় নিপাতনের জন্য সাক্ষ্য দিতে ডাকার আগেই সাক্ষ্য দিতে চায়, তারাই হল সর্বশ্রেষ্ঠ সাক্ষী। মহানবী ﷺ বলেন, “তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ সাক্ষীর কথা বলে দেব না কি? যে চাওয়ার আগেই নিজের সাক্ষ্য নিয়ে উপস্থিত হয়।” (মুসলিম ১৭২০নং)