আযান ও ইকামত সম্পর্কিত মাসায়েল
অন্ধ ব্যক্তির কি আযান দেয়ার অনুমতি আছে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
অন্ধ ব্যক্তিও আযান দিতে পারবে। عَنْ عَائِشَةَ وَابْنِ عُمَرَ (رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا) قَالَ إِنَّ النَّبِيَّ ﷺ قَالَ إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ. আয়েশা সিদ্দীকা (রা) এবং ইবনে উমর (রা) থেকে বর্ণিত। নবী করীম ﷺ ইরশাদ করেছেন, বেলাল রাতের বেলা আযান দেয়। সুতরাং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আযান দেওয়ার পূর্ব পর্যন্ত তোমরা খাবার ভক্ষণ করতে পার। [সহীহ আল বুখারী, ১/২৮১, হাদীস নং-৫৮২] ব্যাখ্যা : আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন।