আযান ও ইকামত সম্পর্কিত মাসায়েল
আযান দেয়ার বিশেষ কোন মর্যাদা আছে কী?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
আযান দেয়ার মর্যাদা এবং গুরুত্ব জানতে পারলে মানুষ লটারীর মাধ্যমে আযান দেয়া শুরু করত। عَنْ أَبِي هُرَيْرَةَ (رَضِي) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهْمُوا عَلَيْهِ لِاسْتَهْمُوا وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لِاسْتَبَقُوا إِلَيْهِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبُوا . আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, যদি মানুষেরা আযান এবং প্রথম কাতারের ফজীলত সম্পর্কিত জ্ঞান অর্জন করত তাহলে তার জন্য তারা লটারীর ব্যবস্থা করত। আর যদি তারা প্রথম ওয়াক্তে সালাত আদায়ের ফজীলত জানত, তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা শুরু করে দিত। আর যদি তারা এশা এবং ফজর সালাতের ফজীলত সম্পর্কিত জ্ঞান অর্জন করত তাহলে তা হাসিলের জন্য হামাগুড়ি দিয়ে হলেও আসত। (মুসলিম)