ইমামতি প্রসঙ্গে মাসায়েল
ইমাম এবং মুক্তাদির নিয়ত যদি আলাদা আলাদা হয় তাহলে কি সালাতে কোন সমস্যা হয়?
০ বার পড়া হয়েছে২ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
ইমাম এবং মুক্তাদির নিয়ত পৃথক পৃথক হলেও তা দ্বারা সালাতে কোন পার্থক্য সৃষ্টি হয় না। عَنْ جَابِرٍ (رَضِيَ اللَّهُ عَنْهُ) أَنَّ مُعَاذًا كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ ﷺ عِشَاءَ الْآخِرَةَ ثُمَّ يَرْجِعُ إِلَى قَوْمِهِ فَيُصَلِّي بِهِمْ تِلْكَ الصَّلَاةَ. জাবের (রা) থেকে বর্ণিত, মা'আজ এশার সালাত নবী করীম ﷺ-এর সাথে আদায় করতেন, অতঃপর স্বগোত্রের গণের সাথে সে সালাত পুনরায় পড়াতেন। [মেশকাত শরীফ : ৩/১১১, হাদীস নং-১০৮২] عَنْ مِحْجَنِ بْنِ الْأَدْرَعِ (رَضِيَ اللَّهُ عَنْهُ) قَالَ أَتَيْتُ النَّبِيَّ ﷺ وَهُوَ فِي الْمَسْجِدِ فَحَضَرْتُ الصَّلَاةَ فَصَلَّى وَكُنْتُ فِيهِ وَلَمْ أُصَلِّ فَقَالَ لِي أَلَا صَلَّيْتَ؟ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ صَلَّيْتُ فِي الرَّحْلِ ثُمَّ أَتَيْتُكَ قَالَ فَإِذَا جِئْتَ فَصَلِّ مَعَهُمْ وَاجْعَلْهَا نَافِلَةً. মিহজান ইবনে আদরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম ﷺ-এর কাছে মসজিদে হাযির হলাম। সালাতের সময় হল, তখন রাসূলুল্লাহ সালাত পড়ালেন। আমি সে স্থানে বসেই ছিলাম। রাসূলুল্লাহ ﷺ আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সালাত পড় নাই? আমি আরজ করলাম হে আল্লাহর রাসূল! আপনার নিকট আসার পূর্বে সালাতটি আমি ঘরে পড়ে এসেছি। রাসূলুল্লাহ ﷺ বললেন, যখন এরকম সুযোগ পাবে তখন জামায়াতের সাথেও আদায় করবে এবং তাকে নফল হিসেবে ধরে নেবে। [মেশকাত শরীফ : ৩/১১৬, হাদীস নং-১০৮৯, সহীহ মুসনান আল নাসাই, প্রথম খণ্ড, হাদীস নং-৮২৬]