কাজা সালাত সম্পর্কিত মাসায়েল
ফজরের দু'রাকাত সুনাত কাজা হলে তা কখন আদায় করা উচিত?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
ফজরের দু'রাকাত সুনাত ফজরের পূর্বে আদায় করতে না পারলে তখন ফজরের পরে অথবা সূর্য উদয়ের পরে আদায় করতে পারবে । عَنْ قَيْسِ بْنِ عَمْرِو (رَضِي) قَالَ رَأَى النَّبِيُّ ﷺ رَجُلًا يُصَلِّي بَعْدَ صَلَاةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ : صَلَاةُ الصُّبْحِ رَكْعَتَانِ فَقَالَ الرَّجُلُ : إِنِّي لَمْ أُنْ صَلِّيتُ الرِّكْعَتَيْنِ قَبْلَهُمَا فَصَلِّيتُهُمَا الْآنَ فَسَكَتَ رَسُولُ اللَّهِ . কাইস ইবনে আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীমﷺ এক ব্যক্তিকে ফজরের পর দুই রাকাত সালাত আদায় করতে দেখলেন, অতঃপর বললেন, ফজরের সালাত তো দুই রাকাত? লোকটি উত্তর দিল, আমি ফজরের পূর্বের দুই রাকাত সুনাত প্রথমে আদায় করতে পারিনি তাই এখন পড়তেছি। একথা শুনে রাসূলুল্লাহﷺ নীরব হয়ে গেলেন । [সহীহ সুনানে আবু দাউদ : ১ম খণ্ড, হাদীস নং-১১২৮] عَنْ أَبِي هُرَيْرَةَ (رَضِي) قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الْفَجْرِ فَلْيُصَلِّيهَا بَعْدَ مَا تَطْلُعُ الشَّمْسُ . আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের সুন্নাত প্রথমে আদায় করবে না সে যেন সূর্যোদয়ের পরে তা আদায় করে নেয়। [সহীহ সুনানে তিরমিজি : ১ম খণ্ড, হাদীস নং-৩৪৭]