কাজা সালাত সম্পর্কিত মাসায়েল
হায়েয চলাকালীন সালাতের কাজা কি পড়তে হয়?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
হায়েজা মহিলাকে হায়েজ চলাকালীন সালাতের কাজা পড়তে হবে না। عَنْ مُعَاذَةِ أَنَّ امْرَأَةً قَالَتْ لِعَائِشَةَ (رَضِي) أَنْجِزِي أَحْدَانَا صَلَاتَهَا إِذَا طَهَرَتْ فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ كُنَّانِي حَيْثُ مَعَ النَّبِيِّ ﷺ فَلَا يَأْمُرُنَا بِهِ أَوْ قَالَتْ فَلَا نَفْعَلَهُ. মুআযা থেকে বর্ণিত যে, একটি মহিলা আয়েশা (রা)-কে জিজ্ঞেসা করল, মহিলারা হায়েজ থেকে পবিত্র হলে তাদের জন্য কী সালাতের কাজা আদায় করে দেয়া আবশ্যিক? আয়েশা (রা) বললেন, তুমি কী খারেজী মহিলা? আমরাতো রাসূলুল্লাহ ﷺ-এর সাথে জীবন কাটিয়েছি, আমাদেরও খতুশ্রাব হত অথচ রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে সালাত কাজা করার জন্য কখনো বলেননি তাই আমরা কোন দিন কাজা আদায় করতাম না। [সহীহ অল বুখারী : ১/১৬৬, হাদীস নং-৩১০]