এস্তেক্কার (বৃষ্টি চাওয়ার) সালাত সম্পর্কিত মাসায়েল
এস্তেক্কার সালাত কোথায় এবং কীভাবে পড়া উচিত?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
এস্তেক্কার সালাত বসতির বাইরে খোলা মাঠে জামায়াতে আদায় করা চাই। عَنْ ابْنِ عَبَّاسٍ (رَضِي) قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ ﷺ فِي الِاسْتِسْقَاءِ مُتَبَذِّلاً مُتَوَاضِعاً مُتَضَرِّعاً حَتَّى أَتَى الْمُصَلَّى . আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এস্তেক্কার সালাতের জন্য অতি বিনয়তা, নম্রতা এবং ক্রন্দনরত অবস্থায় বের হলেন এবং সেই অবস্থায় সালাতের স্থানে পৌঁছলেন। [সহীহ সুনানে আবু দাউদ : ১ম খণ্ড, হাদীস নং-১০৩২]