নামায
রাসূল ﷺ কাদের ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
জামাতের সাথে যারা সালাত আদায় করে না, রাসূলুল্লাহ ﷺ তাঁদের ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। عَنْ أَبِي هُرَيْرَةَ (رَض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَيْسَ صَلَاةٌ أَنْقَلُ عَلَى الْمُنَافِقِينَ مِنَ الْفَجْرِ وَالْعِشَاءِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبُوا لَقَدْ هَمَمْتُ أَنْ أَمُرَ الْمُؤَذِّنَ فَيُقِيمَ ثُمَّ أَمُرَ رَجُلًا يَوْمَ النَّاسِ، ثُمَّ أَخُذُ شُعْلَةً مِنْ نَارٍ فَأَحْرِقَ عَلَى مَنْ لَا يَخْرُجُ إِلَى الصَّلَاةِ بَعْدُ. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহﷺ ইরশাদ করেছেন, মুনাফিকদের জন্য এশা ও ফজরের সালাতের চেয়ে কঠিন কোন সালাত নেই। তারা যদি এই দুই সালাতের কী মর্যাদা আছে জানতে পারতো, তবে হামাগুড়ি দিয়েও এই দুই সালাতে উপস্থিত হতো। আমি ইচ্ছা করেছিলাম যে, মুয়াজ্জিনকে আদেশ করব, সে ইকামত বলবে, এরপর একজনকে হুকুম দেব, সে মুসল্লীদের ইমামতি করবে, তারপর আমি অগ্নিশিখা হাতে নিয়ে সেই সকল মানুষের ঘর জ্বালিয়ে দিই যারা আযান-ইকামতের পরেও মসজিদে আসল না। [মুস্তাফাকুন আলাই, আল লু'লু ওয়াল মারজান : প্রথম খণ্ড, হাদীস নং-৩৮৩]