নামায
শেষ দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম কীসের হিসাব নিবেন?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
শেষ বিচার দিবসে আল্লাহর অধিকারগুলোর মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। عَنْ أَبِي هُرَيْرَةَ (رَضِي) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ فَإِنِ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ قَالَ الرَّبُّ تَبَارَكَ وَتَعَالَى أَنْظِرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَيُكْمِلَ بِهَا مَا انْتَقَصَ مِنَ الْفَرِيضَةِ ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহﷺ ইরশাদ করেছেন, শেষ বিচার দিবসে বান্দার কাছ থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেয়া হবে। যদি সালাত বিশুদ্ধ হয় তাহলে সে সফলকাম। আর যদি সালাত অশুদ্ধ হয়, তাহলে সে অসফলকাম। যদি বান্দার ফরজ ইবাদতে কোন প্রকারের ঘাটতি থাকে তখন আল্লাহ তা'আলা বলবেন : আমার বান্দার আমলনামায় কোন নফল ইবাদত আছে কীনা দেখ। যদি থাকে তাহলে নফল দিয়ে ফরজের ঘাটতি পূর্ণ করে দেয়া হবে। তারপর অবশিষ্ট আমলসমূহের হিসাবও এভাবে করা হবে। [সহীহ সুনানে তিরমিজি : প্রথম খণ্ড, হাদীস নং-৩৩৭] مَسَائِلُ الطَّهَارَةِ