عَمَّ يَتَسَآءَلُونَ ١
কোন্ বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে ?
স্পষ্ট আরবি টেক্সট এবং সহজ বাংলা অনুবাদসহ অনলাইনে কুরআন জুজ ৩০ পড়ুন। জুজ ৩০ সূরা আন-নাবা দিয়ে শুরু হয় এবং সূরা আন-নাস দিয়ে শেষ হয়। এই পারায় অনেকগুলো ছোট সূরা রয়েছে যা বিচার দিবস, আল্লাহর ওপর ঈমান, সৎকর্ম, নামাজ এবং আল্লাহর আশ্রয় চাওয়ার বিষয়ে কথা বলে। ওয়ান উম্মাহ-তে তাফসির এবং সহজ অর্থসহ পারা ৩০ পড়ুন।
আয়াত-৪০, মক্কি
عَمَّ يَتَسَآءَلُونَ ١
কোন্ বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে ?
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ ٢
মহাসংবাদটি সম্পর্কে,
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ ٣
যে বিষয়ে তারা মতভেদ করছে।
كَلَّا سَيَعْلَمُونَ ٤
কখনো না, অচিরেই তারা জানতে পারবে।
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ ٥
তারপর কখনো না, তারা অচিরেই জানতে পারবে।
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًۭا ٦
আমি কি বানাইনি যমীনকে শয্যা?
وَٱلْجِبَالَ أَوْتَادًۭا ٧
আর পর্বতসমূহকে পেরেক?
وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًۭا ٨
আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًۭا ٩
আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম।
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًۭا ١٠
আর আমি রাতকে করেছি আবরণ।
32
18