অমুসলিমদের সাথে ব্যবহার
হিজরত করা ওয়াজেব কখন?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
মুসলিম যখন নিজের দ্বীন প্রকাশ করতে, দ্বীনের প্রতীকসমূহ প্রতিষ্ঠা করতে বাধাপ্রাপ্ত হবে, নামায কায়েম করতে, জুমআহ ও জামাআত কায়েম করতে, যাকাত, রোযা ও হজ্জ পালন করতে অক্ষম হবে, তখন হিজরত ওয়াজেব হবে। মহান আল্লাহ বলেন, {إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ قَالُوا فِيمَ كُنْتُمْ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا فَأُولَئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَسَاءَتْ مَصِيرًا} (৯৭) অর্থাৎ, যারা নিজেদের উপর অবিচার করে, তাদের প্রাণ-হরণের সময় ফিরিশ্তাগণ বলে, ‘তোমরা কি অবস্থায় ছিলে?’ তারা বলে, ‘দুনিয়ায় আমরা অসহায় ছিলাম।’ তারা বলে, ‘তোমরা নিজ দেশ ত্যাগ ক’রে অন্য দেশে বসবাস করতে পারতে, আল্লাহর দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না?’ এদেরই আবাসস্থল জাহান্নাম। আর তা কত নিকৃষ্ট আবাস! (নিসা : ৯৭) সুতরাং যে পরিবেশে মুসলিম তার ইসলাম প্রকাশ করতে বাধাগ্রস্ত হয়, সে পরিবেশে বসবাস করা বৈধ নয়। সে পরিবেশ ছেড়ে এমন পরিবেশে হিজরত ক’রে যাওয়া তার জন্য ওয়াজেব, যেখানে সে নিজের ঈমান-ইসলাম ও তার প্রতীকসমূহ প্রকাশ করতে সক্ষম হবে।