অমুসলিমদের সাথে ব্যবহার
কোন ব্যক্তি তার পরিজনকে নামায পড়তে আদেশ করা সত্ত্বেও যদি তারা তার কথা না শোনে, তাহলে সে ব্যক্তি তাদের সাথে এক সংসারে বসবাস করবে, নাকি পৃথক হয়ে যাবে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
যদি ঐ ব্যক্তির পরিজনবর্গ আদৌ নামায না পড়ে, তবে তারা কাফের, মুরতাদ এবং ইসলাম থেকে বহির্ভূত। আর ঐ ব্যক্তির সাথে একত্রে বাস করা বৈধ নয়। অবশ্য তার উপর ওয়াজেব যে, তাদেরকে দাওয়াত দেবে, বারবার উপদেশ দেবে এবং নামাযের জন্য পুনঃপুনঃ তাকীদ করবে। সম্ভবতঃ আল্লাহ তাদেরকে হিদায়াত করবেন। যেহেতু নামায ত্যাগকারী কাফের। আল্লাহ আমাদেরকে পানাহ দিন। কিতাব, সুন্নাহ, সাহাবাবর্গের বাণী এবং সুচিন্তিত অভিমত থেকে এই বিধানের সপক্ষে দলীল বর্তমান। (ইউ)