আখলাক ও ব্যবহার
লোকের ভয়ে সত্য গোপন করা অথবা সত্যের অপলাপ করা বৈধ কি?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
লোকে কষ্ট দেবে---এই ভয়ে, গালি দেবে, মারবে অথবা রুখী বন্ধ ক’রে দেবে---এই ভয়ে, চাকরি চলে যাবার ভয়ে অথবা সম্মান ও পজিশন চলে যাওয়ার ভয়ে সত্য গোপন করা অথবা সত্যের অপলাপ করা বৈধ নয়। যেহেতু মহানবী ﷺ বলেছেন, (لَا يَمْنَعَنَّ رَجُلًا هَيْبَةُ النَّاسِ أَنْ يَقُولَ بِحَقِّ إِذَا عَلِمَهُ أَوْ شَهِدَهُ أَوْ سَمِعَهُ)। অর্থাৎ, লোকের ভয় যেন কোন ব্যক্তিকে এমন কোন ‘হক’ বলতে বাধাগ্রস্ত না করে, যা সে জেনেছে, দেখেছে অথবা শুনেছে। (সিঃ সহীহাহ ১৬৮নং) উবাদাহ ইবনে স্মামেত ؓ বলেন, ‘আমরা রাসূলুল্লাহ ﷺ-এর কাছে এই মর্মে বাইয়াত করলাম যে, দুঃখে-সুখে, আরামে ও কষ্টে এবং আমাদের উপর (অন্যদেরকে) প্রাধান্য দেওয়ার অবস্থায় আমরা তাঁর পূর্ণ আনুগত্য করব। রাষ্ট্রনেতার বিরুদ্ধে তার নিকট থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার লড়াই করব না; যতক্ষণ না তোমরা (তার মধ্য) প্রকাশ্য কুফরী দেখ, যে ব্যাপারে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে দলীল রয়েছে। আর আমরা সর্বদা সত্য কথা বলব এবং আল্লাহর ব্যাপারে কোন নিন্দকের নিন্দাকে ভয় করব না।’ (বুখারী-মুসলিম)