আখলাক ও ব্যবহার
ক্বিবলার দিকে পা ক’রে শোওয়া কি হারাম?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
কিছু ফুক্বাহা ক্বিবলার দিকে পা ক’রে শোয়াকে মকরুহ মনে করেন। কিন্তু মকরুহ একটি শরয়ী হুকুম। আর শরয়ী কোন হুকুম প্রমাণ করতে দলীল লাগে। কিতাব, সুন্নাহ, ইজমা অথবা সঠিক কিয়াস থেকে কোন দলীল না থাকলে তার জন্য কোন বিধান নির্ধারণ করা যাবে না। আর এ কথা বিদিত যে, ব্যবহারিক জীবনের আচার-আচরণ, খাওয়া-পান করা, শোওয়া ইত্যাদি সব কিছু বৈধের পর্যায়েভুক্ত। যতক্ষণ না তার অবৈধতার কোন দলীল পাওয়া যায়, ততক্ষণ তাকে অবৈধ বলা যাবে না। আর শরীয়ীতে এমন কোন দলীল নেই। প্রস্রাব-পায়খানার উপরেও শোওয়াকে কিয়াস করা যায় না। পরন্তু রোগীর নামায পড়ার সময় ক্বিবলার দিকে পা ক’রে নামায পড়তে বলা হয়েছে। অতএব বুঝা যায় যে, ক্বিবলা দিকে পা ক’রে শোওয়া হারাম বা মকরুহ নয়।