আখলাক ও ব্যবহার
শোনা যায়, জুমআর দিন সফর করতে নেই।---এ কথা কি ঠিক?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
জুমআর দিন সফর নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোন সহীহ দলীল নেই। বরং একদা উমার ؓ একটি লোককে বলতে শুনলেন, ‘আজ জুমআর দিন না হলে আমি সফরে বের হতাম।’ তিনি তাকে বললেন, ‘তুমি বের হও। কারণ জুমআহ সফরে বাধা দেয় না।’ (বাইহাক্বী, সিঃ যযীফাহ ২ ১৯নং) অবশ্য অনেকে বলেছেন, জুমআর আযান হয়ে গেলে জরুরী ছাড়া সফর করা বৈধ নয়।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
আরও পড়ুন
সম্পর্কিত ইসলামিক প্রশ্নোত্তর
একই বিষয়ের আরও প্রশ্ন দেখুন এবং নির্ভরযোগ্য scholarly guidance-এর সঙ্গে শেখা চালিয়ে যান।