কসম ও নযর
বিভিন্ন সময়ে একাধিকবার করা কসম ভঙ্গ করলে একবার কাফফারা দিলে হবে কি?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
একই কাজের জন্য একাধিকবার কসম খেয়ে তা ভঙ্গ করলে একবার কাফফারা দিলেই হবে। কিন্তু পৃথক পৃথক কাজের জন্য কসম খেয়ে ভঙ্গ করলে পৃথক পৃথক কাফফারা দিতে হবে। (ইবা) যেমন : কেউ রবিবার বলল, ‘আল্লাহর কসম আমি মামার বাড়ি যাব না।’ সোমবার বলল, ‘আল্লাহর কসম আমি মামার বাড়ি যাব না।’ মঙ্গলবারেও বলল, ‘আল্লাহর কসম আমি মামার বাড়ি যাব না।’ অতঃপর বুধবারে কসম ভঙ্গ ক’রে সে মামার বাড়ি গেল। তাকে একটি কাফফারা দিতে হবে। কিন্তু কেউ রবিবার বলল, ‘আল্লাহর কসম আমি মামার বাড়ি যাব না।’ সোমবার বলল, ‘আল্লাহর কসম আমি চাচার বাড়ি যাব না।’ মঙ্গলবার বলল, ‘আল্লাহর কসম আমি খালার বাড়ি যাব না।’ অতঃপর বুধবারে কসম ভঙ্গ ক’রে সে সকলের বাড়ি গেল। তাকে প্রত্যেক কসমের বিনিময়ে পৃথক পৃথক কাফফারা আদায় করতে হবে। অনুরূপ কেউ রবিবার বলল, ‘আল্লাহর কসম আমি মামার বাড়ি যাব না।’ সোমবার বলল, ‘আল্লাহর কসম আমি চাচার বাড়িতে যাব না।’ মঙ্গলবার বলল, ‘আল্লাহর কসম আমি খালার বাড়িতে যাব না।’ অতঃপর বুধবারে কসম ভঙ্গ ক’রে সে সব কাজ করল। তাকে প্রত্যেক কসমের বিনিময়ে পৃথক পৃথক কাফফারা আদায় করতে হবে।