কসম ও নযর
আল্লাহর সঙ্গে চুক্তি ক’রে নযর মানা কী?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
চুক্তিগত নযর মকরহ বা হারাম। কিন্তু যে নযরে চুক্তিহীন ইবাদত থাকে, তা মকরহ বা হারাম নয়। তার কথাই কুরআনে বলা হয়েছে, {إِنَّ الْأَبْرَارَ يَشْرِبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا (৫) عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا (৬) يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا} (৭) سورة الإنسان অর্থাৎ, নিশ্চয় সংকর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কর্পূর। এমন একটি ঝরনা; যা হতে আল্লাহর দাসরা পান করবে, তারা এ (ঝরনা ইচ্ছামত) প্রবাহিত করবে। তারা মানত পূর্ণ করে এবং সেদিনের ভয় করে, যেদিনের বিপত্তি হবে ব্যাপক। (দাহরঃ ৫-৭) এ নযর বা মানত যারা পালন করে, তারা ওয়াজেব পালনের সওয়াব পায় এবং মহান আল্লাহ তাদেরকে ‘সংকর্মশীল ও আল্লাহর দাস’ বলে অভিহিত করেছেন। (বানী)