কথোপকথনের বৈধাবৈধ
অনেকে বলে, ‘নামায পড়ে কী হবে? নামায পড়ে কে বড়লোক হয়েছে?’ এ কথা কি ঠিক?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
এ কথা দুনিয়াদারী দৃষ্টিভঙ্গির ফলশ্রুতি। যেহেতু নামায পড়ে ইহলোকে বড়লোক হওয়া যায় না। বরং নামায পড়ে পরলোকে বড়লোক হওয়া যায়। নামায ইহকালে মানুষকে অশ্লীলতা ও নোংরামি থেকে দূরে রেখে মানুষকে মানুষ ক’রে রাখে, সঠিক মুসলিম বানায়। আর পরকালে তাকে ইচ্ছাসুখের বাসস্থান দান করে। পরন্তু নামায পড়লে ইহকালের সুখ নয়, বরং পরকালের সুখ লাভের জন্যই পড়া উচিত।