আযান ও ইকামত সম্পর্কিত মাসায়েল
আযানের বাক্যগুলো একবার বললে ইকামতের বাক্যগুলো দুইবার বলা কি জায়েয?
০ বার পড়া হয়েছে৩ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
আযানের বাক্যগুলো একবার বললে ইকামতের বাক্যগুলো দুইবার বলা সুন্নাতের পরিপন্থী। عَنْ أَبِي مَحْذُورَةَ (رَضِي) قَالَ أَلْقَى عَلَى رَسُولِ اللَّهِ ﷺ النَّاذِينَ هُوَ بِنَفْسِهِ فَقَالَ قُلِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ثُمَّ ارْجِعْ فَمَدَّ مِنْ صَوْتِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَيٌّ عَلَى الصَّلَاةِ حَيٌّ عَلَى الصَّلَاةِ حَيٌّ عَلَى الْفَلَاحِ حَيٌّ عَلَى الْفَلَاحِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ. আবু মাহযুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, স্বয়ং আল্লাহর রাসূলﷺ নিজেই আমাকে আযান শিক্ষা দিয়েছেন, তিনি বলেছেন, হে আবু মাহযুরা! বল “আল্লাহ আকবার”, “আল্লাহ আকবার”, “আল্লাহ আকবার”, “আল্লাহ আকবার”; ‘আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ’, ‘আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ’; ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’, ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’; অত:পর তিনি বলেন তুমি কণ্ঠস্বর দীর্ঘায়িত করে পুনরায় বল ‘আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ’, ‘আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ’ আর ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’, ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’; ‘হাইয়া আলাচ্চালাহ’, ‘হাইয়া আলাচ্চালাহ’; ‘হাইয়া আলাল ফালাহ’, ‘হাইয়া আলাল ফালাহ’; ‘আল্লাহ আকবার’, ‘আল্লাহ আকবার’; ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। [মেশকাত শরীফ (বাংলা) : ২/২৫১, হাদীস নং-৫৯১, সহীহ সুনানি আবিদাউদ : প্রথম খণ্ড, হাদীস নং-৪৭৫] ব্যাখ্যা : উপরিউক্ত বাক্যগুলো দুই দুই বারের আযানের যা ১৯টি শব্দ হয়। একবারের আযানে ‘আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ’ এবং ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ দ্বিতীয়বার পুনরাবৃত্তি করা হয় না। তাই একবারের আযানের শব্দ হয় ১৫। আমাদের সমাজে ১৫টি বাক্য দ্বারা আযান প্রচলিত, যা অন্য হাদীস দ্বারা প্রমাণিত। عَنْ أَبِي مَحْذُورَةَ (رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ) أَنَّ النَّبِيَّ ﷺ عَلَّمَهُ الْأَذَانَ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً وَالْإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً. আবু মাহযুরা (রা) থেকে বর্ণিত, নবী করীমﷺ তাঁকে আযান শিক্ষা দিয়েছেন, তাতে উনিশটি বাক্য ছিল। আর ইক্বামত শিক্ষা দিয়েছেন তথায় সতেরটি বাক্য ছিল। [সহীহ সুনানি আবু দাউদ, প্রথম খণ্ড, হাদীস নং-৪৭৪, মেশকাত নং-৫৯৩] ব্যাখ্যা : দুই দুই বার আযানের সাথে রাসূলুল্লাহﷺ দুই দুই বার ইক্বামত শিক্ষা দিয়েছেন, যাতে রয়েছে ১৫টি বাক্য। যথা- ‘আল্লাহ আকবার’ চার বার, ৯০ কুরআন ও সহীহ হাদীসের আলোকে ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ’ দুই বার, ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ দুইবার, ‘হাইয়া আলাচ্ছালাহ’ দুইবার, ‘হাইয়া আলাল ফালাহ’ দুই বার, ‘কাদ কামাতিচ্ছালাহ’ দুই বার, ‘আল্লাহু আকবার’ দুইবার, ‘লাইলাহা ইল্লাল্লাহ’ একবার। عَنْ ابْنِ عُمَرَ (رضي) قَالَ كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَالْإِقَامَةُ مَرَّةً مَرَّةً غَيْرَ أَنَّهُ كَانَ يَقُولُ قَدْ قَامَتِ الصَّلَاةُ قَدْ قَامَتِ الصَّلَاةُ . আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ-এর যুগে আযান দুই দুইবার এবং একামত এক একবার ছিল। কিন্তু ‘কাদ কামাতিচ্ছালাহ’কে মুয়াজ্জিন দুই বার বলতেন। [সহীহ সুনানে আবু দাউদ : প্রথম খণ্ড, হাদীস নং-৪৮২, মেশকাত নং-৫৯২] ব্যাখ্যা : এক একবার পাঠ করে একতামতের বাক্যসমূহের সংখ্যা হলো ১১। যথা : ‘আল্লাহু আকবার’ দুই বার, ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ’ একবার, ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ একবার, ‘হাইয়া আলাচ্ছালাহ’ একবার, ‘হাইয়া আলাল ফালাহ’ একবার, ‘কাদ কামাতিচ্ছালাহ’ দুই বার, ‘আল্লাহু আকবার’ দুইবার, ‘লাইলাহা ইল্লাল্লাহ’ একবার। ইকামতের এ পদ্ধতিটি অধিক অগ্রণ্য যা মুসলিম উম্মাহ কর্তৃক সকল যুগে সমাদৃত।