আযান ও ইকামত সম্পর্কিত মাসায়েল
আযানের জবাবের কোন নির্দিষ্ট পদ্ধতি রয়েছে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
আযানের জবাব দেওয়ার সুন্নাত পদ্ধতি- عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ (رضي) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ . আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, যখন তোমরা আযান শ্রবণ করবে, তখন মুয়াজ্জিন যে বাক্যগুলো বলবে তোমরাও তাই বল। [মুসলিম শরীফ : ২/১৪৬, হাদীস নং-৭৩২] عَنْ عُمَرَ (رَضِي) فِي فَضْلِ الْقَوْلِ كَمَا يَقُولُ الْمُؤَذِّنُ كَلِمَةً كَلِمَةً سِوَى الْحَيَعَلَتَيْنِ فَيَقُولُ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ . উমর (রা) বলেন, আযানের জবাব দেওয়ার সময় প্রত্যেক বাক্যের জবাবে সে বাক্যটিই বলবে। কিন্তু মুয়াজ্জিন যখন 'হাইয়া আলাচ্চালাহ' এবং 'হাইয়া আলাল ফালাহ' বাক্যদ্বয় বলবে তখন উভয় স্থানে 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' বলবে। [মুসলিম শরীফ (আরবী-বাংলা) : ২/১৪৭, হাদীস নং-৭৩৪]