আযান ও ইকামত সম্পর্কিত মাসায়েল
আযানের জবাবদাতার জন্য কী সুসংবাদ রয়েছে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
আযানের জবাবদাতার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। عَنْ أَبِي هُرَيْرَةَ (رَضِي) قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَقَامَ بِلَالٌ يُنَادِي فَلَمَّا سَكَتَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ قَالَ مِثْلَ هَذَا يَفِيْنَا دَخَلَ الْجَنَّةَ . আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহﷺ-এর সাথে ছিলাম, অতঃপর বেলাল (রা) আযান দিলেন। যখন বেলাল চুপ করলেন, রাসূলুল্লাহﷺ বললেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস স্থাপন করে আযানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে। [সহীহ মুসন আল নাসায়ী, প্রথম খণ্ড, হাদীস নং-৬৫০, মেশকাত নং-৬২৫]