ইমামতি প্রসঙ্গে মাসায়েল
মুসাফিরের ইমামতি কী জায়েয?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
মুসাফির স্থানীয় মুসল্লীদের ইমামতি করতে পারবে। عَنْ عُمَرَانَ بْنِ حُصَيْنٍ (رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ) قَالَ مَا سَافَرَ رَسُولُ اللَّهِ ﷺ إِلَّا صَلَّى رَكْعَتَيْنِ حَتَّى يَرْجِعَ وَإِنَّهُ أَقَامَ بِمَكَّةَ زَمَنَ الْفَتْحِ ثَمَانِ عَشَرَةَ لَيْلَةً يُصَلِّي بِالنَّاسِ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ إِلَّا الْمَغْرِبَ ثُمَّ يَقُولُ يَا أَهْلَ مَكَّةَ قُومُوا فَصَلُّوا رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فَإِنَّا قَوْمٌ سَفَرٌ . ইমরান ইবনে হুসাইন (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করীম ﷺ সফররত অবস্থায় ঘরে ফিরে আসার পূর্ব পর্যন্ত সব সময় সালাতকে কসর করতেন (অর্থাৎ চার রাকাত ফরযকে দু'রাকাত পড়তেন) তবে মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ ﷺ আঠার দিন পর্যন্ত মক্কা শরীফে ছিলেন তখন মাগরিব ছাড়া অন্য সব সালাত দুই দুই রাকাত পড়তেন। সালাম ফিরিয়ে মুসল্লীদের বলতেন, হে মক্কাবাসী! তোমরা বাকী সালাত আদায় করে নাও, আমরা মুসাফির। [মুসনাদে আহমদ : ৪/৪২০]