ইমামতি প্রসঙ্গে মাসায়েল
ইমামকে কীভাবে সালাত পড়ানো উচিত?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
ইমামকে সংক্ষিপ্তভাবে সালাত পড়াতে হবে । عَنْ أَبِي هُرَيْرَةَ (رَضِي) أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ إِذَا صَلَّى أَحَدُكُمْ لِلنَّاسِ فَلْيُخَفِّفْ فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالسَّقِيمَ وَالْكَبِيرَ، فَإِذَا صَلَّى لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ . আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ লোকজনকে সালাত পড়াবে (ইমামতি করবে), তখন তাকে সংক্ষিপ্তভাবে পড়াতে হবে । কেননা তাদের মধ্যে রোগী, দুর্বল ও বৃদ্ধ রয়েছে । অবশ্য যখন কেউ একা একা সালাত আদায় করবে তখন সে যা ইচ্ছা দীর্ঘ করে পড়াতে পারে । [আলবুলুউ ওয়াল মারজান : প্রথম খণ্ড, হাদীস নং-২৬৮, মেশকাত নং-১০৬৩।]