ইমামতি প্রসঙ্গে মাসায়েল
ইমাম এবং মোক্তাদির মাঝখানে যদি কোন দেয়াল থাকে তাহলে কি সালাত হবে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
যদি ইমাম এবং মুক্তাদির মধ্যখানে দেয়াল কিংবা এমন কোন বস্তু আড়াল হয় যদ্বারা ইমামের উঠা-বসা ইত্যাদি দেখা না যায় তাহলেও সালাত জায়েয হয়ে যাবে । عَنْ عَائِشَةَ (رَضِي) قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ ﷺ فِي حُجْرَتِهِ وَالنَّاسُ يَأْتَمِنُ بِهِ مِنْ وَرَاءِ الْحِجْرَةِ . আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ নিজের কক্ষে সালাত পড়েছিলেন এবং লোকেরা বাহির থেকে রাসূলুল্লাহ ﷺ-এর এক্তেদা করেছিলেন। [সহীহ মুসলিমে আবু দাউদ : প্রথম খণ্ড, হাদীস নং-৯৯৬, মেশকাত নং-১০৪৬]