নামায
পাঁচ ওয়াক্ত সালাতের নির্দেশ কী কুরআনে আছে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
পাঁচ ওয়াক্ত সালাতের কুরআনিক নির্দেশ ١. أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ . ১. (হে নবী!) সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত (সময়ের ভেতর) সালাত প্রতিষ্ঠা করবে এবং প্রতিষ্ঠা করবে ফজরের সালাত। [সূরা বনী ইসরাইল : আয়াত-৭৮] ব্যাখ্যা : এ আয়াত দ্বারা যোহর, মাগরিব এবং ফজরের সালাতের নির্দেশ দেয়া হয়েছে। ٢. حَفِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةَ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ . ২. তোমরা সালাতসমূহের ওপর (গভীরভাবে) যত্নবান হও, (বিশেষ করে) মধ্যবর্তী সালাত এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। [সূরা আল বাক্বারা : আয়াত-২৩৮] ব্যাখ্যা : এ আয়াত দ্বারা আছরের সালাতের নির্দেশ দেয়া হয়েছে ٣. وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُفًا مِنَ اللَّيْلِ ۖ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ۖ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ . ৩. দিনের দুই কিনারায় ও রাতের কিছু অংশ পার হওয়ার পর সালাত প্রতিষ্ঠা করো। নিশ্চয় সৎকাজ মন্দ কাজকে দূর করে দেয়। যারা আল্লাহকে স্মরণ করে তাদের জন্য এটা একটা উপদেশ। [সূরা হূদ : আয়াত-১১৪] ব্যাখ্যা : এ আয়াত দ্বারা এশা সালাতের নির্দেশ দেয়া হয়েছে।