নামায
হিজরতের পূর্বে ও পরে সালাত কত রাকআত ছিল?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
হিজরতের পূর্বে দুই দুই রাকাত সালাত ফরজ ছিল কিন্তু হিজরতের পর চার চার রাকাত ফরজ হয়েছে। عَنْ عَائِشَةَ (رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا) قَالَتْ : فَرَضَ اللَّهُ الصَّلَاةَ حِينَ فَرَضَهَا رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ فَأُقِرَّتْ صَلَاةُ السَّفَرِ وَزِيدَ فِي صَلَاةِ الْحَضَرِ . আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তায়ালা আবাসে (মুকীম অবস্থায়) ও প্রবাসে (মুসাফির অবস্থায়) সালাত দু'রাকাত করে ফরজ করেছিলেন। পরবর্তীতে প্রবাসের (মুসাফির অবস্থায়) সালাত ঠিক রাখা হল এবং আবাসের (মুকীম অবস্থায়) সালাত বাড়ানো হল। [সহীহ আল বুখারী (আরবী-বাংলা) : ১/১৮৭, হাদীস নং-৩৩৭] فَضْلُ الصَّلَاةِ
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
আরও পড়ুন
সম্পর্কিত ইসলামিক প্রশ্নোত্তর
একই বিষয়ের আরও প্রশ্ন দেখুন এবং নির্ভরযোগ্য scholarly guidance-এর সঙ্গে শেখা চালিয়ে যান।