নামায
পাঁচ ওয়াক্ত সালাতের উপকারিতা কী?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে যাবতীয় সগীরা শুনাহ মাফ হয়ে যায় । عَنْ أَبِي هُرَيْرَةَ (رَضِي) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهْرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا هَلْ يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ ؟ قَالُوا لَا يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ قَالَ فَذَلِكَ مَثَلُ الصَّلَوَاتِ الْخَمْسِ يَمْحُو اللَّهُ بِهِنَّ الْخَطَايَا . আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহﷺ একদা বললেন, আচ্ছা বল দেখি, যদি তোমাদের কারো বাড়ীর সামনে নদী প্রবাহিত হয় এবং সে ব্যক্তি ঐ নদীতে প্রতিদিন পাঁচবার গোসল করে তার দেহে কোন প্রকারের ময়লা থাকবে? ছাহাবায় কেরাম বললেন, না, কোন ময়লা তার দেহে থাকবে না । তারপর রাসূলে মাকবুলﷺ বলেন, এটাই হলো পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ । আল্লাহ তায়ালা এগুলোর দ্বারা বান্দার যাবতীয় শুনাহ ক্ষমা করে দেন । [মেশকাত শরীফ : ২/২০৮, হাদীস নং ৫১৯, বুখারী, মুসলিম, সহীহ বুখারী নং-৩৩০]