নামায
পাপরাশির আশুনকে ঠাণ্ডা করার উপায় কী?
০ বার পড়া হয়েছে২ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
সালাত পাপরাশির আশুনকে ঠাণ্ডা করে । عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ (رَضِي) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ لِلَّهِ مَلَائِكَةً يَنَادِي عِنْدَ كُلِّ صَلَاةٍ يَا بَنِي آدَمَ قُومُوا إِلَى نِيعَاتِكُم الَّتِي أَوْقَدْتُمُوهَا فَاطْفِئُوهَا . ৫০ কুরআন ও সহীহ হাদীসের আলোকে আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহﷺ বলেছেন, প্রত্যেক নামাজের সময় আল্লাহ তায়ালার নির্দিষ্ট ফেরেশতা ডাকতে থাকে। হে বনী আদম! সেই আশুন নিভানোর জন্য প্রস্তুত হয়ে যাও, যা তোমরা (নিজ পাপরাস্তি দিয়ে) প্রজ্জ্বলিত করেছ। [তাবরানী, সহীহুত তারগীব ওয়াততারহীব-শায়খ আলবানী-প্রথম খণ্ড, হা: নং-৩৫৫] প্রশ্ন-৯. সালাত আদায়কারীগণ শেষ বিচার দিবসে কাদের সাথে অবস্থান করবে? নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী শেষ বিচার দিবসে সিদ্দীক এবং শহীদগণের সাথে অবস্থান করবে। عَنْ عُمَرَ بْنِ مُرَّةٍ الْجُهَنِيَّ (رَضِي) قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ شَهِدْتُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّكَ رَسُولُ اللَّهِ وَصَلَّيْتُ الصَّلَاةَ الْخَمْسَ وَأَدَّيْتُ الزَّكَاةَ وَصُمْتُ رَمَضَانَ وَقُمْتُهُ فَمِمَّنْ أَنَا؟ قَالَ مِنَ الصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ. আমর ইবনে মুররাহ আল্ জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহﷺ-এর বেদমতে হাযির হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল! যদি আমি এ সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, যাকাত দেই এবং রমজান মাসে সিয়াম সাধনা করি ও তার রাত্রিতে তারাবীহর সালাত পড়ি। তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হব? রাসূলুল্লাহﷺ বললেন, তখন তুমি সিদ্দীক এবং শহীদগণের সাথে অবস্থান করতে পারবে। [ইবনে হিব্বান, সহীহুত তারগীব ওয়াত তারহীব : প্রথম খণ্ড, হাদীস নং-৩৫৮]