নামায
যারা সালাত আদায় করে না তাদের হাশর হবে কাদের সাথে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
যারা সালাত আদায় করে না পরকালে তাদের হাশর হবে কারুন, ফেরাউন, হামান এবং উবাই ইবনে খালাফের সাথে । عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ (رَضِيَ) عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ ذَكَرَ الصَّلَاةَ يَوْمًا فَقَالَ مَنْ حَافِظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ تَكُنْ لَهُ نُورًا وَلَا بُرْهَانًا وَلَا نَجَاةً وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ وَفِرْعَوْنَ وَهَامَانَ وَأَبَى جَهْلٍ . আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আছ (র) থেকে বর্ণিত । একদা নবী করীম ﷺ সালাত প্রসঙ্গে উল্লেখ করেছেন যে, যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে শেষ বিচার দিবসে সে সালাত তার জন্য আলো, প্রমাণ এবং নাজাতের উসীলা হয়ে দাঁড়াবে । আর যে ব্যক্তি নিয়মিত সালাত পড়বে না তার জন্য কোন আলো, প্রমাণ এবং মুক্তি হবে না । বরং শেষ বিচার দিবসে সে কারুন, ফেরাউন, হামান এবং উবাই ইবনে খালাফের সাথেই উঠবে । [সহীহ ইবনে হিব্বান-আরনাউত : চতুর্থ খণ্ড, হাদীস নং-১৪৬৭, মেশকাত শরীফ : ২/২১৫, হাদীস নং-৫৩১]