নামায
সালাতের জন্য সন্তানকে কখন শাস্তি প্রয়োগ করতে হবে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
দশ বছর বয়স পর্যন্ত সন্তান সালাতে অভ্যস্ত না হলে তাদেরকে প্রয়োজনে শাস্তি প্রয়োগ করতে হবে। عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ (رَضِيَّ) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ . আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আছ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, যখন তোমাদের ছেলেমেয়েরা সাত বছর বয়সে উপনীত হবে তখন তাদেরকে সালাতের হুকুম দাও। আর যখন দশ বছরে উপনীত হবে অথচ নিয়মিত সালাত আদায় করে না তখন তাদেরকে শাস্তি প্রয়োগ করে হলেও সালাতের জন্য বাধ্য কর। আর দশ বছরের সন্তানদেরকে পৃথক পৃথক বিছানার ব্যবস্থা কর। [সহীহ সুনান আবিদাউদ : প্রথম খণ্ড, হাদীস নং-৪৬৫, মেশকাত শরীফ নং-৫২৬]