নামায
একক ব্যক্তির জন্য আযান ও ইক্বামতের বিধান কি ?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
একক ব্যক্তির জন্য আযান ও ইক্বামত সুন্নাত। ওয়াজিব নয়। কেননা তার আশে-পাশে এমন লোক নেই যাদেরকে আযান দিয়ে ডাকা দরকার। যেহেতু আযানের মধ্যে রয়েছে আল্লাহর যিকর ও তাঁর সম্মানের কথা উল্লেখ আছে এবং নিজেকে নামায ও মুক্তির দিকে আহ্বান করা হয়েছে, অনুরূপভাবে ইক্বামতেও, তাই আযান ও ইক্বামত উভয়টি সুন্নাত। আযান মুস্তাহাব বা সুন্নাত হওয়ার দীলল হচ্ছে, উকবা বিন আমের (রাঃ) হতে বর্ণিত হাদীছ। তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, (يُعْجَبُ رُبُّكَ مَنْ رَاعَى غَنَمٍ فِي رَأْسِ شَطِئَةِ الْجَبَلِ يُؤَذِّنُ بِالصَّلَاةِ وَيُصَلِّيُ فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ انْظُرُوا إِلَيَّ عَبْدِي هَذَا يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلَاةَ يَخَافُ مِنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ) “তোমার পালনকর্তা আশ্চর্যম্বিত হন এমন ছাগলের রাখালের কাজে। পাহাড়ের চূড়া থেকে নামাযের জন্য আযান দেয়। আল্লাহ বলেন, আমার এই বান্দাকে দেখ! নামাযের জন্য সে আযান ও ইক্বামত দিচ্ছে। সে আমাকে ভয় করছে। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম ও জান্নাতে প্রবেশ করালাম।” 1 দু'নামায একত্রিত আদায় করলে আলাদা আলাদা ইক্বামত দিতে হবে