নামায
মসজিদে প্রবেশ করার সময় দেখলাম আযান হচ্ছে। এ সময় কোন কাজটি উত্তম ?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
উত্তম হচ্ছে, আগে আযানের জবাব দিবে। অতঃপর আযান শেষে দু’আ পাঠ করবে। তারপর তাহিয়্যাতুল মসজিদ বা সুন্নাত নামায শুরু করবে। তবে বিদ্বানদের মধ্যে অনেকে জুমআর দিনের বিষয়টিকে ব্যতিক্রম বলেছেন। অর্থাৎ-মসজিদে প্রবেশ করার সময় যদি দেখে যে, খুতবার জন্য দ্বিতীয় আযান শুরু হয়ে গেছে, তখন আযানের জবাব না দিয়ে তাহিয়্যাতুল মসজিদ নামায শুরু করে দিবে। যাতে করে খুতবা শোনতে পারে। কারণ হচ্ছে, খুতবা শোনা ওয়াজিব, আযানের জবাব দেয়া ওয়াজিব নয়। সুতরাং যা ওয়াজিব নয় তার চাইতে ওয়াজিবের গুরুত্ব দেয়া উত্তম।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
আরও পড়ুন
সম্পর্কিত ইসলামিক প্রশ্নোত্তর
একই বিষয়ের আরও প্রশ্ন দেখুন এবং নির্ভরযোগ্য scholarly guidance-এর সঙ্গে শেখা চালিয়ে যান।