নামায
আযানের দু’আর শেষে “ইন্নাকা লা-তুখলিফুল মীআ’দ” বাক্যটি বৃদ্ধি করে পড়া কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত ?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
হাদীছ শাস্ত্রের পণ্ডিতদের মধ্যে এ বাক্যটি নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন, ইহা ছহীহ নয়। ইহা শায ১ । কেননা আযানের দু’আর ব্যাপারে যারা হাদীছ বর্ণনা করেছেন তাদের অধিকাংশই এ বাক্যটি উল্লেখ করেননি। বিশুদ্ধ হলে তো তা বাদ দেয়া বৈধ নয়। দু’আ ও প্রশংসার বাক্যে বা অনুরূপ ক্ষেত্রে কোন শব্দ ছেড়ে দেয়া উচিত নয়। কেননা এটা দ্বারা ইবাদত সম্পন্ন করা হয়। বিদ্বানদের মধ্যে অন্যরা বলেছেনঃ এর সনদ ছহীহ। এটা বলা যায় এতে কোন বাধা নেই। শায়খ আবদুল আযীয বিন বায বলেছেন, হাদীছটির সনদ ছহীহ। বাযহাকী ছহীহ সনদে এটা বর্ণনা করেছেন। ২