আখলাক ও ব্যবহার
সালামের পর কি শ্রদ্ধেয়তাজনের কপাল বা হাত চুমা জায়েয?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
দুই চোখের মাঝে কপাল চুম্বন দেওয়া বৈধ। জাফর হাবশা থেকে ফিরে এলে মহানবী ﷺ তাঁর সাথে মুআনাকা করে তাঁর দুই চোখের মাঝে (কপালে) চুম্বন দিয়েছিলেন। (সিলসিলাহ সহীহাহ ৬/ ১/৩৩৮) কিছু শর্তের সাথে আলেম (পিতা-মাতা বা গুরুজন)দের হাতে বুসা দেওয়া বৈধ। (ক) শ্রদ্ধাস্পদ যেন গর্বভরে হাত প্রসারিত না করে। (খ) শ্রদ্ধাকারীর মনে যেন তাবার্ক বা বর্কত নেওয়ার খেয়াল না থাকে। (গ) বুসা দেওয়া বা নেওয়াটা যেন কোন প্রথা বা অভ্যাসে পরিণত না হয়। (ঘ) ওর স্থলে যেন মুসাফাহা পরিত্যক্ত না হয়। (সিলসিলাহ সহীহাহ ১/৩০২) (ঙ) বুসার সময় হাতকে নিয়ে কপালে যেন স্পর্শ না করা হয়।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
আরও পড়ুন
সম্পর্কিত ইসলামিক প্রশ্নোত্তর
একই বিষয়ের আরও প্রশ্ন দেখুন এবং নির্ভরযোগ্য scholarly guidance-এর সঙ্গে শেখা চালিয়ে যান।