আখলাক ও ব্যবহার
অমুসলিম আয়া রেখে তার ওপর সন্তানের লালন-পালনের দায়িত্ব দেওয়া কি বৈধ?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
অমুসলিম আয়া রেখে শিশু-প্রতিপালনের দায়িত্ব তাকে দিলে তার আকীদা ও চরিত্রে শিশু প্রতিপালিত হবে। সুতরাং তা বৈধ নয়। অনুরূপ নামে মাত্র মুসলিম আয়া রেখে সন্তানের আকীদা ও চরিত্র বিনাশ করা উচিত নয় মা-বাপের। আল্লাহর রসূল ﷺ বলেন, “সুসঙ্গী ও কুসঙ্গীর উপমা তো আতর-ওয়ালা ও কামারের মত। আতর-ওয়ালা (এর পাশে বসলে) হয় সে তোমার দেহে (বিনামূল্যে) আতর লাগিয়ে দেবে, না হয় তুমি তার নিকট থেকে তা ক্রয় করবে। তা না হলেও (অন্ততঃপক্ষে) তার নিকট থেকে এমনিই সুবাস পেতে থাকবে। পক্ষান্তরে কামার (এর পাশে বসলে) হয় সে (তার আঙুনের ফিনকি দ্বারা) তোমার কাপড় পুড়িয়ে ফেলবে, না হয় তার নিকট থেকে বিকট দুর্গন্ধ পাবে।” (বুখারী ২১০১, মুসলিম ২৬২৮নং)