কথোপকথনের বৈধাবৈধ
গোনাহর কাজে প্রতিবাদ করা হলে কারো ‘আমি স্বাধীন’ বলা বৈধ কি?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
এ পৃথিবীতে কোন মানুষই সম্পূর্ণ স্বাধীন নেই। প্রত্যেকেই কোন না কোন পরাধীনতা স্বীকার করতে বাধ্য। ব্যক্তি-স্বাধীনতা, চিন্তা-স্বাধীনতা, বাক-স্বাধীনতা, নারী-স্বাধীনতা ইত্যাদি লাগামহীন নয়। প্রত্যেক মুসলিম মহান আল্লাহর পরাধীন গোলাম। তাঁর আদেশ-নিষেধ পালন করার ব্যাপারে কেউই স্বাধীন নয়। তাছাড়া যখন কেউ আল্লাহর গোলামী থেকে ছাড়া পেতে চায়, তখন সে শয়তান অথবা প্রবৃত্তির খেয়ালখুশির গোলামে পরিণত হয়ে যায়। (ইউ)