কথোপকথনের বৈধাবৈধ
পাপ কাজে সতর্ক করলে অনেকে বলে, ‘আল্লাহ ক্ষমশীল’। তাদের এমন আশাবাদীর কথা বলা বৈধ কি?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
তাদের জন্য এমন আশাবাদীর কথা বলে পাপে নির্বিচল থাকা অবশ্যই বৈধ নয়। যেহেতু তাদের জানা দরকার যে, মহান আল্লাহ যেমন মহা ক্ষমশীল, তেমনি তিনি কঠোর শাস্তিদাতা। তিনি বলেন, {نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ (٤٩) وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ} (৫০) الحجر অর্থাৎ, আমার বান্দাদেরকে বলে দাও, ‘নিশ্চয় আমিই চরম ক্ষমশীল, পরম দয়ালু এবং আমার শাস্তিই হল অতি মর্মন্তদ শাস্তি।’ (হিজর : ৪৯-৫০) {اعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ وَأَنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ} (৯৮) سورة المائدة অর্থাৎ, তোমরা জেনে রাখ, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর এবং নিশ্চয়ই আল্লাহ চরম ক্ষমশীল, পরম দয়ালু। (মায়িদাহ : ৯৮) সুতরাং তাঁর একটা গুণবাচক দিক ধরে থেকে অন্য দিকটা ভুলে যাওয়া আদৌ উচিত নয়। আশার সাথে ভয়ও থাকা উচিত। (ইউ)