কথোপকথনের বৈধাবৈধ
কাউকে পাপকাজে বাধা দিতে গেলে তার কি ‘নিজের চরকায় তেল দাও’ বলা বৈধ?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
কাউকে পাপকাজে বাধা দিতে গেলে বা তার অন্যায় প্রতিবাদ করতে গেলে প্রতিবাদকারীকে ‘নিজের চরকায় তেল দাও’, বা ‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার’ ইত্যাদি বলে অবজ্ঞা করা উচিত নয়। যেহেতু তার জবাবে বলা যায় যে, ‘আমরা পরের চরকায় তেল দিতেও আদিষ্ট হয়েছি। মহান আল্লাহ আমাদেরকে সংকাজের আদেশ ও মন্দকাজে বাধা দিতে নির্দেশ দিয়েছেন। সুতরাং এটা আমাদেরও ব্যক্তিগত ব্যাপার।’ (ইউ)