কথোপকথনের বৈধাবৈধ
মহান আল্লাহর কোন ফায়সালার বিরুদ্ধে অভিযোগ আনা কোন শ্রেণীর পাপ?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
মহান আল্লাহ ইচ্ছাময় বাদশা। তিনি যা ইচ্ছা ফায়সালা করেন। বান্দার জন্য যে ফায়সালা করেন, তা তার জন্য মঙ্গলময়। তাঁর কোন ফায়সালাতে যুলুম বা অন্যায় থাকে না। তিনি আমাকে গরীব এবং আপনাকে ধনী বানিয়েছেন---এটা তাঁর বেইনসাহী নয়। তিনি আপনার ছেলেকে সুস্থ-বলিষ্ঠ রেখেছেন এবং আমার ছেলেকে বিকলাঙ্গ বানিয়েছেন---এটা তাঁর ফায়সালায় অন্যায় নয়। কারণ তাঁর কাছে আমাদের কোন অধিকার নেই, কোন প্রাপ্য নেই---যা না পাওয়ার ফলে আমরা তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ আনতে পারি। তিনি ইচ্ছা করলে আপনাকে নর্দমার কীটও বানাতে পারতেন, তাতে কি আপনার কোন প্রতিবাদ চলত? কক্ষনো না। সুতরাং তাঁর কোন ফায়সালার বিরুদ্ধে অভিযোগ তুলে যে তা ‘অন্যায়’ বলে অভিহিত করবে, সে কাফের হয়ে যাবে। (ইউ) মহান আল্লাহ বলেছেন, {وَاللَّهُ يَحْكُمُ لَا مُعَقَّبٌ لِحُكْمِهِ وَهُوَ سَرِيعُ الْحِسَابِ} (২১) سورة الرعد অর্থাৎ, আল্লাহ আদেশ করেন। তাঁর আদেশের সমালোচনা (পুনর্বিবেচনা) করার কেউ নেই এবং তিনি হিসাব গ্রহণে তৎপর। (রা’দঃ ৪১) তিনি আরো বলেছেন, {لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ} (২৩) سورة الأنبياء অর্থাৎ, তিনি যা করেন, সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হবে না; বরং ওদেরকেই প্রশ্ন করা হবে। (আন্বিয়াঃ ২৩)