কথোপকথনের বৈধাবৈধ
দাড়ি রাখতে বললে বা অন্য সংকাজের উপদেশ দিলে অনেকে বলে, ‘তাকুওয়া বুকে।’ এ কথা বলে সংকাজ থেকে পিছল কাটা কি ঠিক?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
অবশ্যই ঠিক নয়। মহানবী ﷺ নিজ বুকের প্রতি ইঙ্গিত ক’রে অবশ্যই বলেছেন, ‘তাকুওয়া এখানে।’ কিন্তু তা এ কথার দলীল নয় যে, বাহ্যিক আমল জরুরী নয়। তাছাড়া হৃদয়ে তাকুওয়া থাকলে বাহ্যিক দেহে ও আমলে তার বহিঃপ্রকাশ অবশ্যই ঘটবে। যেহেতু রসূল ﷺ বলেছেন, “...দেহের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে; যখন তা সুস্থ থাকে, তখন গোটা দেহটাই সুস্থ হয়ে থাকে। আর যখন তা খারাপ হয়ে যায়, তখন গোটা দেহটাই খারাপ হয়ে যায়। শোন! তা হল হৃৎপিণ্ড (অন্তর)।” (বুখারী ও মুসলিম)