কথোপকথনের বৈধাবৈধ
বন্ধু-বান্ধবদের সাথে মজাক-ঠাট্টা বা রসিকতা করা বৈধ কি?
০ বার পড়া হয়েছে২ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
রসিকতা যদি বাস্তব ও সত্য কথার মাধ্যমে হয় এবং তাতে অশ্লীলতা না থাকে, তাহলে দৃশ্যীয় নয়। যেহেতু মহানবী ﷺ এমন রসিকতা করেছেন। যেমন, আবু উমাইর নামক এক শিশুর খেলনা পাখি (নুগাইর) মারা গেলে সে দুঃখিত হয়। তা দেখে তিনি তাকে খোশ করার জন্য মস্করা করে বললেন, ‘এই যে উমাইর! কী করেছে নুগাইর?’ (বুখারী, মুসলিম, মিশকাত ৪৮৮-৪৮৯) একদা এক ব্যক্তি তাঁর নিকট সওয়ারী উট চাইলে তিনি বললেন, “তোমাকে একটি উটনীর বাচ্চা দেব।” লোকটি বলল, ‘হে আল্লাহর রসূল! বাচ্চা নিয়ে কী করব?’ তিনি বললেন, “উটনী ছাড়া কি উট আর কেউ জন্ম দেয়?” (অর্থাৎ সব উটই তো তার মায়ের বাচ্চা।) (আবুদাউদ, তিরমিযী, মিশকাত ৪৮৮-৬৮৯) একদা এক বৃদ্ধা এসে বলল, ‘হে আল্লাহর রসূল! আপনি দুআ ক’রে দিন যাতে আল্লাহ আমাকে জন্মতে প্রবেশ করান।’ তিনি মস্করা ক’রে বললেন, ‘বৃদ্ধারা জন্মতে প্রবেশ করবে না।’ তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রস্থান করল। তিনি সাহাবাদেরকে বললেন, “ওকে বলে দাও যে, বৃদ্ধাবস্থায় ও জন্মতে যাবে না।” (বরং সে যুবতী হয়ে যাবে।) (শামায়েলুত তিরমিযী, রাযীন, গায়াতুল মারাম, মিশকাত ৪৮৮৮-৮৮৯) পক্ষান্তরে মিথ্যা কথা বানিয়ে বলে হাস্য-রসিকতা করা হারাম। রসূল ﷺ বলেছেন, “সর্বনাশ সেই ব্যক্তির, যে লোককে হাসাবার উদ্দেশ্যে মিথ্যা বলে। তার জন্য সর্বনাশ, তার জন্য সর্বনাশ।” (সহীহুল জামে’ ৭০১৩নং)