কথোপকথনের বৈধাবৈধ
যে বলে, ‘ইসলাম নারীর প্রতি অন্যায় করেছে, তার যথার্থ হক প্রদান করেনি’ তার বিধান কী?
০ বার পড়া হয়েছে২ মিনিটে পড়ুন
আব্দুল হামীদ ফাইযী
উত্তরদাতা আলেম
যে এ কথা বলে সেই অবিরেচক যালেম। যেহেতু ইসলাম সর্বক্ষেত্রে নারীকে পুরুষের সমান অধিকার দান না করলেও তাকে তার যথার্থ অধিকার প্রদান করেছে। সুতরাং প্রত্যেকের নিজ নিজ অধিকার নিয়ে সমৃদ্ধ হওয়া উচিত। মহান আল্লাহ বলেছেন, وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ لِلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا اكْتَسَبُوا وَلِلنِّসَاءِ نَصِيبٌ مِّمَّا اكْتَسَبْنَ وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا ﴿٣٢﴾ سورة النساء অর্থাৎ, যা দিয়ে আল্লাহ তোমাদের কাউকেও কারোর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তার লালসা করো না। পুরুষগণ যা অর্জন করে, তা তাদের প্রাপ্য অংশ এবং নারীগণ যা অর্জন করে, তা তাদের প্রাপ্য অংশ। তোমরা আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। (নিসা : ৩২) إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْئًا وَلَكِنَّ النَّاسَ أَنْفُسُهُمْ يَظْلِمُونَ ﴿٤٤﴾ سورة يونس অর্থাৎ, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কোন যুলুম করেন না, পরন্তু মানুষ নিজেরাই নিজেদের প্রতি যুলুম করে থাকে। (ইউনুস : ৪৪) সৃষ্টিকর্তা সৃষ্টির প্রতি কোন অন্যায় করেন না। ইসলাম কারো প্রতি অবিচার করে না। অবশ্য কোন কোন বেআমল মুসলিম সে অন্যায় করতে পারে। আর কোন মুসলিমের অন্যায় ইসলামের অন্যায় নয়। বলা বাহুল্য, উক্ত কথা কোন মুসলিম বললে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
আরও পড়ুন
সম্পর্কিত ইসলামিক প্রশ্নোত্তর
একই বিষয়ের আরও প্রশ্ন দেখুন এবং নির্ভরযোগ্য scholarly guidance-এর সঙ্গে শেখা চালিয়ে যান।
অনেকে কা’বাগৃহের তওয়াফ ও হাজারে আসওয়াদের চুম্বনকে পৌত্তলিকতার সাথে তুলনা করে, তা কি ঠিক?
কথোপকথনের বৈধাবৈধ
অনেক মানুষকে সত্যের দিশা দিতে গেলে বাপ-দাদার দোহাই দেয়। অনেকে কোন বড় আলেম বা নেতার দোহাই দেয়। এমন দোহাই দিয়ে সত্য প্রত্যাখ্যান করা কি উচিত?
কথোপকথনের বৈধাবৈধ
অনেক লোককে কোন কাজে নিষেধ করতে গেলে বলে, ‘সবাই তো এটা করে!’ কেউ বলে, ‘লোকে তো করছে!’ কেউ বলে, ‘এত লোকে করছে, তারা কি ভুল পথে আছে নাকি?’ ইত্যাদি। তাদের এমন বলা বৈধ কি?
কথোপকথনের বৈধাবৈধ
কোন সম্মানিত ব্যক্তিকে বা শূণ্ডরকে ‘আব্বা’ বলে সম্বোধন করা বৈধ কি?
কথোপকথনের বৈধাবৈধ
অনেকে বলে, ‘নামায পড়ে কী হবে? নামায পড়ে কে বড়লোক হয়েছে?’ এ কথা কি ঠিক?
কথোপকথনের বৈধাবৈধ