ওযু ও তায়াম্মুমের মাসায়েল
কোন সন্দেহের কারণে কি ওযু নষ্ট হয়?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
কেবল সন্দেহের কারণে ওযু নষ্ট হয় না। عَنْ أَبِي هُرَيْرَةَ (رَضِي) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا وَجَدَ أَحَدُكُمْ فِي بَطْنِهِ شَيْئًا فَاشْكُلْ عَلَيْهِ أَخْرَجَ مِنْهُ شَيْءٌ أَمْ لَا؟ فَلَا يَخْرُجَنَّ مِنَ الْمَسْجِدِ حَتَّىٰ يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا - আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করীম ﷺ বলেছেন, যদি তোমাদের কেউ পেটে কোন অসুবিধা বোধ করে বা বাতাস বের হয়েছে কীনা সে বিষয়ে সন্দেহ পোষণ করে তাহলে যতক্ষণ দুর্গন্ধ না পাবে বা কোন শব্দ না শুনবে ততক্ষণ পর্যন্ত পুনরায় ওযুর উদ্দেশে মসজিদ থেকে বের হবে না। [মুখতাছারু মুসলিম-আলবানী : হাদীস নং-১৫০, মেশকাত নং-২৮৫]